হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধা’র  ইন্তেকাল

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৫:৪৪ অপরাহ্ন

ত্রিশ লাখ শহিদ,বাঙালির আত্মত্যাগ,পাকিস্তানি বাহিনীর নৃশংসতা,মুক্তিযোদ্ধাদের বীরত্ব উঠে এসেছে সবুজে মোড়ানো বাংলার আকাশে বাতাশের প্রতিটি ধুলি কনায়।সবকিছুই রেখে চলে গেলেন সেই বীর সেনা আজ(১৫এপ্রিল)ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রণাঙ্গনের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক।

বৃহস্পতিবার সকালে আনুমানিক ১০.০০ঘটিকার সময় অসুস্থ্য জনিত কারণে নিজ বাসভবণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।মৃত বীর মুক্তিযোদ্ধা ফতেপুর গ্রামের মৃত মাস্টার মুনসুর আলী বিশ্বাসের পুত্র।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি (৮০) বছর (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)মরহুমের নামজের জানাযা তার নিজ বাসভবন প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে।মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান,নাতিনাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃতের শোকার্ত পরিবারের সদস্যরা  সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।বেলা চারটায় রাষ্ট্রীয় মর্যাদায় চৌকষ পুলিশ সদস্যের সমন্ময়ে গার্ড ওফ অনার প্রদর্শন কালে বীর মুক্তিযোদ্ধাকে শেষ বারের মত স্যালুট দিয়ে সন্মানিত করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রাজিয়া আক্তার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লা,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু,ইউপি সদস্য সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ