হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
শনিবার, ২৯ মে, ২০২১, ৮:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে  সারা বাংলাদেশের ন্যায় হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র জননেতা সাইদুল করিম মিন্টু।

শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়াসংস্থার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন সহ গোল্ডকাপ সিম্বলফেসটুন সহকারে গ্যাসবেলুন অবমুক্ত করার মধ্যদিয়ে এক অনাড়ম্বর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে ও হরিণাকুণ্ডু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,জাতীয় সাংসদের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা,হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ও পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

এচাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, মঞ্জুর আলম,ছমির উদ্দীন,প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু,নিয়ামত আলী,শহিদুল ইসলাম,আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে এই টুর্ণামেন্টে একই ভেনুতে উদ্বোধনী তথা প্লে-অফ ম্যাচ একটি,২৯মে ৪টি কোয়ার্টার ফাইনাল, ৩০মে ২টি সেমিফাইনাল সহ ৩১মে ফাইনাল খেলায় ৮ইউপি সহ পৌরসভার ৯টি ফুটবল টিম অংশগ্রহণ করছে।

উল্লেখ্য তাহেরহুদা ইউনিয়ন একাদশ বনাম ভায়না ইউনিয়ন একাদশের মধ্যে উদ্বোধনী খেলায় ভায়না ইউনিয়ন একাদশ  তাহেরহুদা ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ