ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী বাজার প্রাঙ্গণে পল্লী বিদ্যুৎ এর উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৩মার্চ)বিকালে উপজেলার রিশখালী বাজার প্রাঙ্গণে স্থানীয় গণমানুষের উপস্থিতিতে উঠান বৈঠকে ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম।
হরিণাকুণ্ডু উপজেলার পল্লী বিদ্যুৎ এর এজিএম মাহাবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা,৪নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাব্দার আলী,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি আনন্দ টেলিভিশনের হরিণাকুণ্ডু প্রতিনিধি জাফিরুল ইসলাম,প্রত্যায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য উঠান বৈঠকে অদৃশ্য শক্তি মরণ ব্যাধী মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক আলোচনা ও মাক্স বিতরণ করেন হরিণাকুণ্ডু পল্লী বিদ্যুৎ এর এজিএম মাহাবুব আলম।
You must be logged in to post a comment.