হরিণাকুণ্ডুতে নানা রোগে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু

শাহাদত হোসেন,বিশেষ প্রতিনিধি।।
বুধবার, ৩০ জুন, ২০২১, ৫:২১ অপরাহ্ন
ছবিঃপ্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার(৩০জুন) সকালে ১৫ মিনিটের ব্যবধানে বার্ধক্যজনিত রোগ ও ডায়বেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে নারী পূরুষ দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার মহারাজপুর গ্রামের প্রায়ত বীর মুক্তি যোদ্ধা আমিন উদ্দিনের ছেলে মৃত মোহন আলী (৫০) ও নাসিমা খাতুন(৬৫) বৈঠাপাড়া গ্রামের মৃত নুর-আলীর স্ত্রী।

হাসপাতাল ও মৃতের পরিবার জানায় মোহন আলী বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন বুধবার সকালে তিনি বেশি মাত্রায় অসুস্থ হলে তাকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষনের মধ্যে ৯টা ৩০মিঃ সময় তার মৃত্যু হয়।

অপরিদকে একই সময়ে নাছিমা খাতুন অসুস্থ অবস্থায় হাসপাতালে আসলে ভর্তি হওয়ার পূর্বেই হাসপাতাল চত্তরে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেওয়াকালীন সময় ৯টা ৪৫ মিঃ এর সময় তার মৃত্যু হয়। মৃত দুই জনই বার্ধক্যজনিত,এজমা,হাফানী,ডায়বেটিস সহ নানা রোগে ভুগছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ