পবিত্র মাহে রমজানের শুরু থেকেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রনে নিয়ে নেয় তরমুজের বাজার। সারা বাংলাদেশে তরমুজ ব্যবসায়ীরা ইচ্ছেমতো লাগামহীন দামে ক্রেতাদের কাছে তরমুজ বিক্রয় করতে থাকে। ফলে নিম্ন ও নিম্নমধ্য বিত্ত শ্রেণির ক্রেতাদের সাধ থাকলেও সাধ্যের নাগালের বাইরে চলে যায় মৌসুমী এই ফলের বাজার।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে খবর প্রকাশিত হলে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা তরমুজ ক্রেতাদের ভোক্তাধিকার নিশ্চিত করতে বিক্রেতাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করতে বুধবার মাঠে নামেন।
ওজনে নয় পূর্বের ন্যায় গুনতিতে তরমুজ বিক্রয় করতে হবে, অন্যথায় জরিমানার আওতায় আসতে হবে বলে নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা অমান্যকারী বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডুসহ বিভিন্ন এলাকার একশ্রেণীর অসাধু তরমুজ ব্যবসায়ীরা দেশের বিভিন্ন আড়ৎ থেকে গুনতিতে পিস হিসাবে তরমুজ ক্রয় করে এনে হাট বাজারে বিক্রেতাদের কাছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রয় করার অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বিভিন্ন হাট-বাজারে গমন করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে তরমুজ বিক্রেতাদের ওজনে নয় পিস হিসেবে বিক্রয়ের নির্দেশনা প্রদান করায় জনমনে স্বস্তি ফিরে আসে। উপজেলা নির্বাহী অফিসারের জনবান্ধব এই কার্যক্রমকে সচেতন নাগরিক সমাজ অভিনন্দিত করেছে।
তাদের মধ্যে ৩ নং তাহেরহুদা ইউপি পরিষদের চেয়ারম্যান মুনজুর আলম মনজের বলেন ভবানীপুর হাটে অভিযান পরিচালনার জন্য স্যারের সুদৃষ্টি কামনা করি।
You must be logged in to post a comment.