হরিণাকুণ্ডুতে জন্ম শতবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন  

শরিফ আহমেদ চাদ,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১:৫৮ অপরাহ্ন

বাঙ্গালি জাতির এই অবিসংবাদিত নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তমদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে প্রথমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ,পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় স্মৃতীচারণ মূলক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রাজিয়া আক্তার চৌধুরী,উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ বজলুর রহমান,থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লা,নব- নির্বাচিত মেয়র মোঃ ফারুক হোসেন,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জামান তাজু সহ অনেকে।

র‍্যালী ও আলোচনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,গোলাম মোস্তফা,মঞ্জুর আলম,ছমিরুল ইসলাম, রাকিবুল হাসান রাসেল,শরাফত দৌলা ঝন্টু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন,কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন,সমবায় কর্মকর্তা কামরুন্নাহার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান,বিভিন্ন কলেজের অধ্যক্ষ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা কর্মীরা,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পদরুষ্কার বিতরণ করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও বাইরে থেকে আগত শিল্পিরা সংগীত পরিবেশন করে স্থানীয় দর্শকদের মনমাতান।বুধবার ১৭ মার্চ দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলার আপামর জনসাধারণ অংশ গ্রহণ করেন।বিশেষ করে দিনটিকে জাতীয় শিশু দিবস ও বলা হয়ে থাকে।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হয় এ দিনটি।

উল্লেখ্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, ১০১ পাউন্ড কেক কাটা, পুরস্কার বিতরণ, পাট বীজ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ