ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশসান সহ জনপ্রতিনিধি, সাংবাদিকদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮জুলাই) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে জরুরী করনীয় বিষয়ক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন সেলিনা আক্তার,উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন , থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।
এসময় ফলসী ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,তাহেরহুদ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম,চাঁদপূর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ,রঘুনাথপূর ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল,দৌলতপূর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,ভায়না ইউপি চেয়ারম্যান ছমির উদ্দীন স্ব-স্ব বক্তব্যে বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে তার ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরে নানামুখী কর্মসুচির সুবিধা অসুবিধা সহ বিধিনিষেধ মানাতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের আরও সহযোগীতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, উপজেলা ইমাম সমিতির সভাপতি ময়নদ্দীন আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, হরিণাকুণ্ডু বাজার কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলন জনসাধারণদের সচেতন করার দ্বায়ীত্ব আমাদের এটা ত্রুটিমূক্তভাবে করতে হবে, যে গ্রামে আক্রান্ত ব্যক্তি বসবাস করবে ঐ গ্রামকেই লকডাউন করতে হবে, কেউ বাইরে বের হতে পারবে না। এছাড়াও তিনি বলেন, জনপ্রতিনিধিদের প্রতি আহব্বান আক্রান্ত ব্যক্তির বাড়ীসহ আসেপাশের বাড়ীগুলো লকডাউন করতে হবে এ ব্যপারে তিনি ওসি আব্দুর রহিম মোল্লা কে জনপ্রতিনিধি সহ সংস্লিষ্টদের সহযোগিতার নির্দেশনা দেন তিনি সকল কর্মহীন হতদরীদ্র মানুষের মানবিক দিকটা বিবেচনা করে লকডাউন কার্যকর করার আহব্বান জানান।
জেলা প্রশাসক মজিবর রহমান তার বক্তব্যে বলেন যাদের বাড়ীতে সদস্যদের জ্বর সর্দি কাশি সিজেনাল বলে গুরুত্ব দেওয়া হচ্ছেনা তাদের করোনা টেষ্টের আওতায় আনতে হবে,বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটিগুলো বেশী বেশী করে সক্রীয় করে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করতে হবে।হাসপাতাল সহ উপজেলা প্রশাসনের জরুরী মাবাইল ও টেলিফোন নাম্বারগুলো সক্রীয় রেখে জনসাধারণকে সহযোগিতা করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ ও থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা সহ করোনা প্রতিরোধে নিয়োজিত সকলকে অনেক স্থানের তুলনায় হরিণাকুণ্ডুর পরিবেশকে ভালো রাখায় সাধূবাদ জানান।
You must be logged in to post a comment.