নির্জন কাঁচা সড়কের কোনো গাছের নিচে কিংবা বৃষ্টির অলস সময়ে ঘরের কোণে অখণ্ড অবসর উদযাপনে দুই তরুণের বাঘবন্দি বা ষোলঘুঁটি খেলার ব্যস্ততা চোখে পড়ে না আগের মতো।নেই বাদল দিনে কাদা মাখা শরীরে কিংবা ধুলো উড়া মাঠের কোণে হা-ডু-ডু কোট!
ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা নেই, বিলুপ্ত বৌচি। অথচ এগুলোই বাংলা আর বাঙালির প্রাণের খেলা। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে নানা ছড়া আর বচনে সমৃদ্ধ লোকজ খেলা ষোলঘুঁটি, দাড়িয়াবান্ধা, বৌচি, গোল্লাছুটের মতো অসংখ্য নিজস্ব খেলা।
এখন অজগাঁয়ের সেই ছোট্ট ছেলেটিও ৠাকেট হাতে টেনিস কিংবা ব্যাডমিন্টন খেলতে নেমে যায়।‘এখন গ্রামে কালেভদ্রে দেখা মিললেও শহুরে ছেলে-মেয়েরা টিভিতে সিরিয়াল দেখে কিংবা ইন্টারনেট,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সময় ব্যয় করছে।’
স্যাটেলাইট টেলিভিশনের সিরিয়াল, ক্রিকেট কিংবা ক্যারামের মতো বিদেশি খেলা দখল করে নিলেও, নিতে পারেনি কেড়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার যুব সমাজের দাড়িয়াবান্ধা (গাদি) খেলা।তাই উপজেলার পার্বতীপুর গ্রামের মন্ডল পাড়ার যুব সমাজের উদ্যোগে ৪ টি দলের অংশগ্রহণের মাধ্যমে দাড়িয়াবান্ধা গাদি খেলার শুভ উদ্ভোদন করা হয়।
পার্বতীপুর গ্রামের মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে (১২,ও ১৩ জুন)শনি ও রবিবার এই গাদি খেলার আয়োজন করা হয়।এই দাড়িয়াবান্ধা (গাদি) খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক রাফেদুল হক সুমন,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু,সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, ৩ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা গুলো না থাকায় সমাজের অবক্ষয় ঘটছে, বুদ্ধিবৃত্তিক কিংবা সৃষ্টিশীল জাতি হিসেবে তরুণ প্রজন্ম গড়ে ওঠছে না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এই লোকজ খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তারা।
খোলা জায়গায় দাগ কেটে ছক তৈরি করে খেলা হয় দাড়িয়াবান্ধা।দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক একটি খেলা। প্রতি দলে পাঁচ-সাতজন খেলোয়াড় থাকতে পারে।প্রত্যেকটি ঘরের সঙ্গে আঁকা রেখার মাঝে দলের সদস্যরা পৃথকভাবে অবস্থান নেয়।
প্রথম ঘর থেকে বের হয়ে প্রতিটি খেলোয়াড় বিপক্ষ খেলোয়াড়ের ছোঁয়া বাঁচিয়ে ঘরগুলো ঘুরে গাদিঘরে ফিরে আসতে চেষ্টা করে।যে কোনো একজন সফল হলে দলের জিত ও পয়েন্ট হয়।অপরপক্ষে কোনো একজনের ছোঁয়া পড়লে ওই দল পয়েন্ট ছাড়াই ‘দান’ হারায়। একইভাবে পরবর্তী দল খেলে।
You must be logged in to post a comment.