হরিণাকুণ্ডুতে ই-নামজারী ও ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শনিবার, ২৬ জুন, ২০২১, ৫:৪০ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক ই-নামজারী ও ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতিএম.সাইফুজ্জামান তাজু প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ