ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে র্যাবের অভিযানে ৭শত পিস ইয়াবাসহ সৈয়দ শফিকুল ইসলাম রনী (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃত শফিকুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানাগেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তাকে আটক করে ঝিনাইদহ র্যাব-৬। র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি চৌকশ দল হরিণাকুণ্ডু উপজেলাধীন বড় ভাদড়া বাজারস্থ ভোলার মোড়ে রিয়াজ উদ্দিনের ফার্মেসির পার্শে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে রনিকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লশী করে ৭শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।পরে আটককৃত আসামীকে হরিণাকুন্ড থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব-৬ ।
You must be logged in to post a comment.