রাববুল ইসলাম, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মিলনায়তনে সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্ত্বে শৈলকুপা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল-হাদি বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস.আই সরওয়ার, ঝিনাইদহ সার্কেল এ্যাডজুটেন্ট এইস.এম বেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক আব্দুল মাজিদ প্রমুখ সমাবেশে ২৫০জন নারী ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করে। আলোচনা শেষে ভালো কাজের জন্য সদস্যদের মাঝে সাইকেল ও ছাতা বিতরণ করেন সমাবেশের সভাপতি ও প্রধান অতিথি।
You must be logged in to post a comment.