হতাসার মধ্যে দিন কটছে মোংলার শ্রমজীবী মানুষের

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯:০৪ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে প্রান্তিক মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। কাজের অভাবে দিন এনে দিনে খাওয়া মানুষগুলো পড়েছেন খাদ্য সংকটে।

এমন পরিস্থিতিতে নিজের সামর্থ্যে যা আছে নিজ এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে আসা বিত্তবান দের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছেন সাধারণ মানুষেরা । এখন সময় এসেছে দিন এনে দিনে খাওয়া  হতদরিদ্র মানুষের উপকারে এখন সবাই এগিয়ে আসার। তবে নিন্মআয়ের মানুষেরা বলছেন, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি-সংগঠন নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই কঠিন দূর সময় কিছুটা হলেও পার করা সম্ভব হবে। না হলে দেশের এই ক্লান্তিলগ্নে ঘরে বসে না খেয়ে থাকা ছাড়া আর কোন উপায় নেই আমাদের। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মিঠাখালী, চাঁদপাই, চিলা, সোনাইলতলা, সুন্দরবন, বুড়িডাঙ্গা ইউনিয়নের খেটে খাওয়া দিনমজুরেরা ও মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছে মহা খাদ্য সংকটে। কাজে না যেতে পারায় অয়ের পথ একেবারেই বন্দ হয়ে গেছে তাদের। এমন অবস্থায় দিশে হারা হয়ে পড়েছি আমরা। উপজেলার জয়মনি ঠৌটার দিনমজুর মন্নান শেখ, রফিকুল শেখ সহ অনেকে বলেন যারা আমরা  দিনমজুর তাদের অবস্থা কি হবে,? আমরাতো দিনে এনে দিতে খেতাম এখন তো সবই বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের প্রভাবে, তাই সমাজের বিওবানদের কাছে দাবি তারা যেন আমাদের সাহায্য করে অন্ততঃ দুমুঠো ভাত খেতে পারি। এদিকে উপজেলার শহর থেকে হাট বাজারের  সাধারণ ব্যবসায়ীরা বলছেন

দেশে অঘোষিত লকডাউনে কোন দোকান খুলতে পারছিনা ফলে মুলধন (পুজি) হারানোর সঙ্কায় আছি। এমন অবস্তা চলতে থাকলে কঠিন সমেস্যয় পড়তে পারি ব্যাবসা টিকিয়ে রাখতে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ