সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৮:২০ পূর্বাহ্ন

এবিএস রনি, যশোর প্রতিনিধি।।

যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুর রহমান (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু ঘটনায় নিরাপদ সড়কের দাবীতে তাঁর সহপাঠীরা মানববন্ধন করেছে। শনিবার (১২ জানুয়ারী) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত আব্দুর রহমান কেশবপুর উপজেলার বুড়লিয়া গ্রামের মেহের আলী গাজীর পূত্র। সে চুকনগর কলেজে ১ম বর্ষের ছাত্র।

গত বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার পথে সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয় । শনিবার নিহতের সহপাঠীরা চুকনগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস আর সাঈদ,চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন, তানভির হাসান ইস্তি, শিক্ষার্থী জি. এম. বাবুল, কৌশিক সরকার, পার্থ সরকার, সানিপ্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ