সড়ক দুর্ঘটায় নিভে গেল শাকিবের জীবন প্রদ্বীপ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

বাসের ধাক্কায় নিহত শিশু আকিফার রেশ কাটতে না কাটতেই এবার  কুষ্টিয়ার কানাবিলের মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত ৮ বছরের শিশু শাকিব কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।

গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়কের কানাবিলের মোড়ে রাস্তা পার হওয়া সময় এ দূর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নুরানী ফেরদৌসী দিশা জানান, বেলা ৩ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়কের কানাবিলের মোড়ে রাস্তা পার হওয়া সময় একটি দ্রুতগামী ট্রাক শাকিবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শাকিব গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শাকিব মারা যায়। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। নিহত শাকিব শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ