সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে কলেজ শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১:১৪ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক মহিদুল ইসলাম এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আনুমানিক সকাল ১১ টার দিকে মাধবপুর গ্রামের শামসুল ইসলামের বাড়ির পাশে কালীগঞ্জ-ডাকবাংলা সড়কে কালীগঞ্জগামী একটি ট্রাক ( ঝিনাইদহ ট ১১ ১০২৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার মৃত্যুতে এলাকার শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাড়ী পার্শবর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।

গান্না বাজারের ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান, দুপুরে কলেজ থেকে মোটর সাইকেল যোগে মহিদুল ইসলাম বাড়ী ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ