সড়ক দুর্ঘটনায় এলজিইডি রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৭:৫৪ অপরাহ্ন
প্রতীকী ছবি

মো: মানিক, চিরিরবন্দর (দিনাজপুর)।।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) রংপুর অঞ্চলের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক হাফিজ (৫০)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে। তিনি নিজস্ব জীপ গাড়িতে করে রংপুর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশ নিতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছিলেন। উচিৎপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) নিহত হয়। জীপ চালক হাফিজ আহত হয়। চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মদ প্রতিনিধিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফজাল হোসেন স্যারের জীপ গাড়িটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ