স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ’র পক্ষ থেকে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ

আব্দুল্লাহ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধিঃ
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৬:১২ অপরাহ্ন

সাতক্ষীরা সরকারি কলেজ রোডে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সজাগ’ (সদা জাগ্রত গণ মানুষ) এর পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে অন্যতম অনুষঙ্গ মাস্ক বিতরণ করা হয়েছে।সজাগ’র নির্দিষ্ট এরিয়াভুক্ত সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন মার্কাজ মসজিদ)ফুড অফিস মোড় এবং কাটিয়া সরকার পাড়া জান্নাতুল বাকী জামে মসজিদে শুক্রবার জুমআর সালাতের আগে মুসল্লীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে মুসল্লীদের মাঝে করোনা সচেতনতা মূলক বিভিন্ন স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ’র এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি, সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, অবঃ ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ,সহসভাপতি প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,কার্যকারী সদস্য মোঃ এনামুল হকসহ সজাগ’র কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এ প্রসঙ্গে সজাগ’র সহসভাপতি প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, ‘সজাগ’ অত্র এলাকায় বিভিন্ন সামাজিক অসংগতি, বিশৃঙ্খলা,সামাজিক অবক্ষয় রোধকল্পে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড গ্রহন করে থাকে।মাস্ক বিতরণ সেই ধারাবাহিকতারই অংশ।আমাদের এ কর্মসূচী আগামীতেও চলমান থাকবে।

উল্লেখ্য, ‘সজাগ’ তার বিজ্ঞ উপদেষ্টা পরিষদের সুপরামর্শ ও নিবেদিত প্রাণ কার্যনির্বাহী কমিটির নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকায় রাত্রকালীন পাহারা নিশ্চিত করা এবং  বিভিন্ন দূর্যোগ ও আপদকালীন সময় অসহায়, ছিন্নমূল,হতদরিদ্র মানুষকে সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকে।

বিগতদিনে করোনায় কর্মহীন প্রায় ২৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ,ঈদের উপহার সামগ্রী বিতরণ,অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা প্রদান,অসহায় মৃত্যু ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থা করাসহ এলাকার ছোটখাটো সামাজিক সমস্যা নিরসনে ‘সজাগ’ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।সজাগ তার এই উদ্যোগকে আরও গতিশীল করার জন্য এলাকার সকলের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ