বাংলাদেশে চলমান করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া কঠোর লকডাউনের আওতায় শাটডাউন ঘোষণা করেছে বর্তমান সরকার । এই শাটডাউন কার্যকর করার লক্ষ্যে সরকারের পক্ষ্য থেকে নেওয়া হয়েছে কঠোর প্রশাসনিক ব্যবস্থা, মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনাছার,নিষেধ করা হয়েছে সকল প্রকার জনসমাগম।
গত ৭ জুলাই বুধবার স্বাস্থ্যবিধি অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে বসানো হয় এই গরু ছাগলের হাট ।শরীয়তপুরের বিভিন্ন উপজেলা ও পাশ্বর্বতী চাঁদপুর জেলা থেকে আসেন ক্রেতা বিক্রেতা।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বেলা ১১ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলে গরু ছাগল বেচা-কেনা এবং প্রতিটি বিক্রয়কৃত গরু থেকে হাসিল নেওয়া হয় ১৬০০ টাকা এবং প্রতিটি ছাঁগল থেকে নেওয়া হয় ৪০০টাকা, ভেদরগঞ্জ উপজেলা কার্যলয় সুত্রে জানাযায় বাংলা চলতি বছরে সখিপুর গরুর হাটে স্থায়ীভাবে কোন ইজারাদার নিয়োগ হয়নি, খাঁস কালেকসনের মাধ্যমে পারিচালিত হচ্ছে গরু ছাগলের হাটটি।
একাধিক ক্রেতা ও বিক্রেতার সাথে আলাপ কালে তারা বলেন, স্বাস্থ্যবিধি না মেনে পরিচালিত হচ্ছে গরু-ছাঁগলের হাট , প্রতিনিয়ত বেরে উঠেছে করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখা, তবুও পরিবারের প্রয়োজন মিটাতে, ক্রয় বিক্রয়ের জন্য হাটে এসেছি কিন্তু আমরা ভয়ে সঙ্কিত।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, শরীয়তপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য গরুর হাট বসানো হয়েছে। বৃষ্টির কারণে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি। আমি বিকাল ৪ টার দিকে উপস্থিত ছিলাম।
You must be logged in to post a comment.