বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সেই দোসর, তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেওয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।
এ সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও সুসংহত হয়েছে বলে জানান উপমন্ত্রী হাবিবুন নাহার। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহিদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীন রাস্ট্র আজ ওই দেশদ্রহী পরাজিত শক্তি দেশ’কে পিছনের দিকে নিয়ে যেতে নানা সড়যন্ত্রে লিপ্ত। দেশের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে নানা দেশদ্রোহী কাজ করতে মরিয়া হয়ে উঠেছে তারা।
৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) মিঠাখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচোনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন, জলবায়ু পরিবর্তন বিসয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু প্রীতিশ চন্দ্র হালদারের সভাপতিত্বে ওন্যনের মধ্যে বক্তৃব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনসার্জ ইকবাল বাহার চৌধুরী, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, এসময় উপস্থিত ছিলেন মিঠাখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মিঠাখালী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ ফকির, বাহরুল, হাওঃ ওহিদুজ্জামান, ইউপি সদস্য আজমাল শেখ, ইউপি সদস্য সজল মন্ডল, সাংবাদিক সবুজ হাওলাদার, ইনামুল কবির সহ অওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেত্রিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি’রা।
You must be logged in to post a comment.