স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উদযাপন উপলক্ষে ২৭-২৮ মার্চ দু’দিন ব্যাপি সুবর্ণচর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(২৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার নির্বাহী অফিসারের শুভ উদ্বোধনের মাধ্যমে পরিষদ মাঠ থেকে আনন্দ র্যালি শুরু হয়ে চরজব্বর থানার মোড় অতিক্রম করে একই জায়গায় সমাপ্ত করেন।
উক্ত প্রোগ্রাম সুবর্ণচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন, সহকারী কমিশনার ভূমি মো. আরিফুর রহমান, ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। মুক্তিযোদ্ধা কমান্ডার, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও রোভার স্কাউট সদস্য বৃন্দ।
সকল অতিথি বৃন্দ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন। পরবর্তীতে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নের ভিডিও স্লাইড দেখে স্টল পরিদর্শন করেন।
You must be logged in to post a comment.