দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা নুরুল ইসলাম রোববার (২৫ নভেম্বর) দুপুরে ১২ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
সোমবার (২৬ নভেম্বর) আছরের নামাজের পর উত্তর রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ হতে বিএনপি আহবায়ক শওকত আলী নুর, যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরী সহ শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, মৃত্যুকালে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতি ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। তার জনপ্রিয়তা ও জনদরদি দেখে তাকে পরপর সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
You must be logged in to post a comment.