স্কুল ছাত্রী নিপা কোথায় ?

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘ ৮মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী নিপা খাতুন (১৬)। এ ঘটনায় নিপার পিতা রামচন্দ্রপুর গ্রামের সিরাজ উদ্দীন বাদী হয়ে ৫ জনকে আসামী করে আদালতে অপহরন মামলা দায়ের করেন। তারপরও উদ্ধার হয়নি নিপা। প্রশ্ন উঠেছে নিপা কোথায় ? আসলে তাকে অপহরণ করা হয়েছে নাকি তিনি প্রেমের টানে চলে গেছেন ? এ সব প্রশ্ন ঘুরপাক খেলেও নিপা উদ্ধার না হলে কোন সমাধান পাচ্ছে না পুলিশ। আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন নিপা। মামলার এজাহারে দাবী করা হয় এ বছরের ১২ জানুয়ারী সন্ধ্যায় নিজ বাড়ী থেকে অপহরণ করা হয়। প্রথমে শৈলকুপা থানায় জিডি ও পরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেন নিপার পিতা সিরাজ উদ্দীন। মামলার আসামীরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন, মহির উদ্দীনের ছেলে শাহিন হোসেন, আনিচুর রহমানের স্ত্রী রনি খাতুন, মৃত মহির উদ্দিনের ছেলে সেলিম ও ইবি থানা এলাকার শান্তিডাঙ্গা গ্রামের দুলাল মোল্লার ছেলে ফারুক হোসেন।
নিপার পিতা কাজী সিরাজ উদ্দীন তার মেয়েকে স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের শাকিল উত্যক্ত ও বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এ বিষয়ে শাকিলের পরিবারকে অবহিত করাসহ বহুবার শালিস দরবার হয়েছে। কিন্তু শাকিল দমে থাকেনি। গত ১২ জানুয়ারী শুক্রবার আমরা কেও বাড়ীতে ছিলাম না। এই সুযোগে শাকিল দলবল নিয়ে বাড়ীতে ঢুকে তার মেয়েকে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদেরকে আর খুজে পাওয়া যায়নি। শাকিলের পরিবার এ ঘটনার সাথে জড়িত থাকায় ঘটনার পর পরই তারা স্ব-পরিবারে গা-ঢাকা দেয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ