স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ছাড়

স্টাফ রিপোর্টার
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:০২ অপরাহ্ন

এমপিওভূক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০২৪) মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে।

শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগমী ১২ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

সোমবার (৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/৪২০৮/০৪ তারিখ : ৯/১২/২০২৪

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ