মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহর থেকে কাটাখালি সড়কটি আলোকিত হচ্ছে অচিরেই। অর্ধকোটি টাকা ব্যয়ে ওই সড়কের দুই পাশে সোলার প্যানেল যুক্ত স্ট্রেট লাইট লাগানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের সাবির্ক তত্ত্বাবধানে বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার (১৪ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক উন্নয়ন সভায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার রিজাউল করীম বলেন, আমরা উক্ত প্রকল্পের কাজ শিগগিরই শুরু করবো। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক আলোকিতসহ বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা শহরটি ঢেলে সাজানো হবে।
You must be logged in to post a comment.