সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:০৩ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আজ সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে গরীব দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের কর্ণধার, সৈয়দ মুর্শেদ কামাল সাহেবের ছেল সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান উপস্থিত দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় নাসিরনগর ছাড়াও ধরমন্ডল, চাতলপাড়, গোকর্ণ, গোয়ালনগর ও একটি হিন্দু ধর্মীয় সংগঠনের হাতে শীতবস্ত্র তুলে দেন। উপস্থিত শত শত নারী পুরুষ সে সময় শীতবস্ত্র গ্রহণ করেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সাজ্জাদ মোর্শেদ সোহান ছাড়াও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আজদু মিয়া, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আব্দুল হান্নান,  সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, সাংবাদিক নীহারেন্দু চক্রবর্তী কুন্ডা রামকৃষ্ণ মিশনের সদস্য বাবু বিশ্বনাথ রায়, মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য গুলবাহার বেগম, খায়রুল মেম্বার, বাদল দেব, ফান্দাউক গ্রামের মোঃ শামীম মিয়া, পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি প্রিন্স বোরহান উদ্দিন  প্রমূখ বক্তব্য রাখেন।

পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ও দাঁতমণ্ডল মাদ্রাসার শিক্ষক জনাব আসমত আলী দোয়া মাহফিল পরিচালনা করেন।

দুস্থদের শীতবস্ত্র বিতরণ শেষে সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের নিকট থেকে ধরমন্ডল ঐক্য পরিষদ, চাতলপাড় পাক পাঞ্জাতন সংঘ, গোয়ালনগর কুন্ডা ইউনিয়নের রামকৃষ্ণ মিশনের নেতৃবৃন্দ স্ব স্ব সংগঠনের পক্ষে শীতবস্ত্র গ্রহণ করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ