সেন্টমার্টিনে ১৮ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক।

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১২:১২ অপরাহ্ন

আবদুল মান্নান কক্সবাজার।
সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন ছেড়া দ্বীপ এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার(৩০ আগষ্ট) বিকালে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এলাকায় কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটক উভয় মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার বাসিন্দা।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নে কোনখার পাড়ার মোহাম্মদ জাবেদ (২৯) পিতার নাম লাল মিয়া  ও টেকনাফ পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো: সেলিম (২৭)।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলাম এই অভিযানের সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। তাদের হাতে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ