সেনাবাহিনীর উদ্দ্যোগে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানি বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ জুন, ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ।।

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ সাতক্ষীরা জেলার শ্যামনগর মুন্সিগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের সুপেয় খাবার পানি বঞ্চিত জনগণের মাঝে ২ হাজার ৫শ’ লিটার সুপেয় পানি বিতরন করেছেন।

সোমবার  (২২জুন) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানির সৌজন্যে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক এ সকল পরিবারের মাঝে সুপেয় পানি বিতরণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ