“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৫:৪০ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা, যশোর।।

শার্শা উপজেলা প্রশাসনের উদ্দোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক উন্নয়ন মেলার উদ্বোধন ও দিনভর নানা সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম   খলিল,শার্শার থানার ওসি এম মশিউর রহমান , বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসি,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম হাফিজুর রহমান সহ উপজেলারর বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,কর্মচারী ও সূধীজনেরা।

উপজেলা চত্ত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ২০ টি স্টলে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।  এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ