নরসিংদী প্রতিনিধি।।
সুস্থ জাতি গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব কম নয়। রবিবার (২ ফেব্রুয়ারী) নরসিংদী জেলার শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব গৌতম চন্দ্র মিত্র শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাভকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন মুন জাহান লিজা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট শিবপুর উপজেলা।

উপস্থিত ছিলেন শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুখ খান। বিশেষ অতিথির বক্তব্যে জনাব মুনমুন জাহান লিজা শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রশংসা করে বলেন ফুল যেমন পরিবেশ সুন্দর রাখে তেমনি শহীদ আসাদের নামে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে নরসিংদী তথা বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবে। তিনি উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কৃতৃত্বের জন্য অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিনন্দন জনান।
বক্তব্য শেষে তিনি দর্শক সারিতে বসে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি নাটিকা ও বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন।
You must be logged in to post a comment.