সুমাইয়া ও সায়মার মং প্রু সেইন শিক্ষাবৃত্তি-২০১৯ লাভ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

রাঙ্গামাটি প্রতিনিধি।।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি প্রবর্তন-২০১৯ প্রদান করা হয়।
পার্বত্য জেলা খাগড়াছড়ির মং সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি আজ ৩১ মার্চ,২০১৯ সকাল দশ ঘটিকায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন দপ্তরে এই বৃত্তি  আয়োজন করা হয়। সার্বিক আয়োজন ও বাস্তবায়নে করে খাগড়াছড়ি সেনা  রিজিয়ন।
উক্ত শিক্ষা বৃত্তি লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বিনতে সুলতান স্বর্ণা ও সাজিয়া আফরিন সায়মা মং প্রু সেইন শিক্ষাবৃত্তি লাভের কৃতিত্ত্ব অর্জন করে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনস্থ জোন এলাকায় জেএসসি পরীক্ষা-২০১৯ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বাছাই করে মাত্র ২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। তন্মধ্যে লংগদুস্থ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এ দুই শিক্ষার্থী ১ম ও ২য় স্থান লাভ করে। তারা সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ