রবিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক শিক্ষা, প্রশিক্ষণ বিভাগ ইন্সট্রাকটর এর কার্যালয়ের সামনে পতাকা উত্তলনের মাধ্যমে র্যালি, মাস্ক বিতরণ ও একই প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ স্কাউট সুবর্ণচর উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ শিমুল চন্দ্র দাসের সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা স্কাউটের কমিশনার মোহাম্মদ নাছিম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ আবদুল মতিন।
এছাড়াও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দিন, বাংলাদেশ স্কাউট সুবর্ণচর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ, স্কাউট লিডার মোঃ আবুল বাসার, নোয়াখালী জেলা স্কাউটের সহকারী কমিশনার মোহাম্মদ নিজাম উদ্দিন, সুবর্ণচর উপজেলা স্কাউটের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ স্কাউট অগ্রদূত ও ত্রৈ-মাসিক রোভার পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল সহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিড়ার, কাব স্কাউট ইউনিটের কর্মকর্তা বৃন্দ, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে গত ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। সেইদিন শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় রবিবার ১০ এপ্রিল যথাযথ মর্যাদায় সুবর্ণচর উপজেলা স্কাউটের আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন করা হয়।
You must be logged in to post a comment.