নোয়াখালী সুবর্ণচরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% উন্নয়ন সহায়তা (ভুর্তকি) দুইটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপকারভোগী কৃষকরা হলেন, চরজব্বার ইউনিয়নের চর রশিদ গ্রামের মোঃ হোসেন আহম্মদের ছেলে কৃষক মোঃ আব্দুল আলী ও পূর্বচরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মোঃ মেরাজের ছেলে কৃষক মোঃ জাহেদ হোসেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে দুইটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষি যন্ত্রের কোম্পানির প্রতিনিধিগণ ও উপকারভোগী কৃষক সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল চরক্লার্ক ইউনিয়ন কেরামতপুর গ্রামের আলি হোসেনের ছেলে মোঃ বেলাল উদ্দিন ও গত ১৭ এপ্রিল চর জুবিলী ইউনিয়ন উত্তর কচ্ছপিয়া গ্রামের আবদুল মন্নানের ছেলে দিদারুল আলম সহ দুই টি কৃষি যন্ত্র গ্রহন করেন। এনিয়ে সুবর্ণচরে মোট ৪ টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
You must be logged in to post a comment.