সুবর্ণচরে ১৮ জন বেকার তরুণ-তরুণীকে চাকরি দিলেন কৃষক উন্নয়ন সংস্থা

নোয়াখালী প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ সম্পন্নকারী ১৮ জন বেকার তরুণ-তরুণীকে মাঠ ব্যবস্থাপক পদে চাকরি দিলেন বেসরকারি প্রতিষ্ঠান কৃষক উন্নয়ন সংস্থা (কৃউস)।

সোমবার (১৩ ডিসেম্বর) সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইকবাল বাবলু এই বিষয়টি নিশ্চিত করেন।

মাঠ ব্যবস্থাপক পদে চাকরি পাওয়া ১৮ জন তরুণ-তরুণীরা হলেন, নূর নাহার, নাছরিন আক্তার, আবুল কাসেম, আনোয়ার হোসেন, মোঃ শাহাদাত ইমরান, আলমগীর হোসেন, জবিউল ইসলাম, ফাতেমা বেগম লাকী, জাহাঙ্গীর হোসেন, মোঃ দিদার, মোঃ হাসান, আলী হোসেন, মোঃ রায়হান, এসএম রফিক, মোঃ ইউনুছ, শিবলু মজুমদার, শারমিন আক্তার, আনোয়ারা বেগম।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইকবাল বাবলুর সাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পেক্ষিতে গত ২২ অক্টোবর উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞপ্তির নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়। এবং এ পরিক্ষায় ১৮ জন তরুণ-তরুণী উত্তীর্ণ হয়।

তখন উপস্থিত ছিলেন, সংস্থার চেয়ারম্যান মোঃ আবদুর রহমান জসিম, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন এবং নির্বাহী পরিচালক রাশেদ ইকবাল বাবলু।

সংস্থার নির্বাহী পরিচালক জানান, কৃষক উন্নয়ন সংস্থা (কৃউস) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত কৃষক সংগঠিত করণ এবং বাস্তব প্রকল্প ঋণ বিতরণ কর্মসূচীতে সমগ্র উপজেলার স্থানিয় নাগরিক মাঠ ব্যবস্থাপক পদে ১৮ জন বেকার তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হয়। উক্ত পদে চাকরির জন্য কারো থেকে কোনো প্রকার টাকা নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, এই সংস্থা ১ সেপ্টেম্বর ২০১১ সালে স্থাপিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ২০১৫ সালের ২২ মার্চ নোয়া-৮২২/১৫ রেজিঃ নং পেয়ে থাকি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ