স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।২৬ মার্চ শুক্রবার সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও রোভার স্কাউট দল সুশৃঙ্খল ভাবে কুচকাওয়াজ পরিবেশন করেন।
পরিবেশন শেষে পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং নগদ অর্থ প্রদান করেন।উক্ত সভায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে উপস্থিত উপজেলা কমিশনার ভূমি মো. আরিফুর রহমান, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. নূর নবী, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান, ভাইসচেয়ারম্যান ফরহাদ উদ্দিন বাহার চৌধুরী, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি আবদুল কাইয়ুম। মুক্তিযোদ্ধা কমান্ডরসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকালীন বিভিন্ন ঘটনাবলির স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নয় জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
You must be logged in to post a comment.