নোয়াখালী সুবর্ণচরে সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে অবৈধ ভাবে বালু উত্তোলন, পানি সেচ দেওয়ায় ভূমির ক্ষতির সাধন সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এবং স্থানিয়রা তার বিরুদ্ধে জোরালো ভাবে অভিযোগ জানান। এবিষয়ে ভুক্তভোগী চরজব্বার থাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিবাদী উপজেলার ০৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে নুর হোসেন। এবং সে একই ওয়ার্ডের সাবেক মেম্বার।
ভুক্তভোগী চরবাটা ইউনিয়নের মৃত আলহাজ্ব একেএম ছেরাজুল মাওলার ছেলে মোঃ শাহ পরান জানান, চরলক্ষী গ্রামের আক্তার মিয়ার হাট বাজার সংলগ্ন ইউনুছ মাঝির বাড়ির পিছনে আমাদের আড়াই একর জমি। এটি আমাদের পারিবারিক সম্পত্তি।
তিনি অভিযোগ করে বলেন, আমার পার্শ্ববর্তী জমি থেকে স্থানীয় নুর হোসেন (সাবেক মেম্বার) স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কোনো তোয়াক্কা না করে গত ২-৩ বছর থেকে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে ৪০-৫০ লক্ষ টাকার বালু উত্তোলন করার কারনে আমার জমির দুই পাশ ধসে পড়ে তার প্রজেক্টে।
এছাড়াও তিনি আরো বলেন, সে একজন জোরদার, প্রভাবশালী, জুলুমকারী। সে এভাবে এই এলাকাতে মেম্বার থাকাকালীন এবং বর্তমানেও একই কায়দায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের জমি দখলের পায়তারা করে আসছে।
তার চিন্তা ভাবনা হচ্ছে সে এভাবে ক্ষতিগ্রস্ত করার ফলে মালিক পক্ষ অতিষ্ঠ হলে জমি গুলো তার কাছে বিক্রি করে দিবে এবং সহজে কব্জা করে নিবে। আসছে বর্ষার মৌসুম,বৃষ্টি পড়ার সাথে এই জমিটি চাষাবাদের জন্য অকেজো হয়ে পড়বে। আমি তার এই জুলুমকারীর,ভূমিখেকো নুর হোসেনের দ্রুত বিচার চাই।
স্থানিয়রা জানান, এমন অনৈতিক কাজ করার কারনে এলাকার বেশ কিছু বাড়ি, ঘর ও ফসলি জমি সহ হুমকির মুখে রয়েছে। এটার জন্য আমরা প্রশাসনের নিকট দ্রুত বিচার দাবী করেন।
এবিষয়ে নুর হোসেন মেম্বার সাক্ষাৎ দিতে রাজি না। একপর্যায়ে বলেন যা নিয়ে তারা অভিযোগ করেছে। সেই জায়গাটি আমি অভিযোগের প্রেক্ষিতে ভরাট করে দিবো।(যদিও অতীতেও এমন কথা কয়েকবার সে বলেছে বলে ভুক্তভোগী জানিয়েছেন)
চরজব্বার থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। তাকে থানায় আসার জন্য বলা হয়েছে। পরিদর্শন রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.