সুবর্ণচরে সবুজ বাংলাদেশ চর আমান উল্যাহ ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৯:১৫ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে সবুজ বাংলাদেশ চর আমান উল্যাহ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এটি অনুষ্ঠিত হয়।

এ সময় চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেনের সার্বিক সহযোগীতায় সচিব মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসাইন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল-নোমান, উপজেলার সভাপতি খন্দকার মোঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, কার্যনির্বাহী সদস্য মোঃ রেদোয়ান হোসাইন, এবং অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ফেন্সি রাণী মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল মালেক শাওন, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন শিপন, সদস্য মোঃ রুবেল, সাইফুল ইসলাম, মোঃ  হাসান, রাজু, মোঃ আবিদ’সহ অন্যান্যরা।

উক্ত রোপণ কর্মসূচির অনুষ্ঠানে পরিষদ আঙ্গিনায় ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়। এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেনা হারুন নুরানি মাদ্রাসা ও আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও তারা চারা বিতরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ