নোয়াখালী সুবর্ণচরে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোঃ মোহিতুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক আবদুল কাইয়ুম, ইব্রাহিম খলিল শিমুল’সহ অনেকে।