সুবর্ণচরে মেডিসিনের দোকানে আগুন, ৪ লক্ষাধীক টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৫:১৫ অপরাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে মেডিসিনের দোকানে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানান দোকানদার রফিকুল ইসলাম কাজল।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১২:৩০ টার সময় উপজেলার ০৭নং পূ্র্বচরবাটা ইউনিয়নের ০১নং ওয়ার্ড় হাজীপুর গ্রামের রূপনগর মার্কেট (হেডম মার্কেট) হক ফার্মেসিতে এমন ঘটনা ঘটে।

দোকানদার রফিকুল ইসলাম কাজল জানান, আমি দুপুর ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিছুক্ষণ পর আমাকে মার্কেটের কয়েজন ব্যবসায়ী কল জানায় দোকানে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরো বলেন, কিভাবে এমন ঘটনা ঘটলো তা আমি নিজেও জানিনা। দোকানে সকাল থেকে বিদ্যুৎও ছিলোনা। কোনো গ্যাস সিলেন্ডার বা আগুন সূত্রপাত হবে এমন কোনো সরঞ্জামাদিও নেই। এছাড়াও গত কালকে ৫০ হাজার টাকার মেডিসিন এনেছি। এনিয়ে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হয়।

স্থানিয়রা জানান, দোকান বন্ধ অবস্থায় ঘরের ভিতর আগুনের সূত্র দেখতে পায়। তখন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা’সহ আমরা সবাই আগুন নিয়ন্ত্রণে এনেছি।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস টিমের মোঃ দেলোয়ার হোসেন (টীম লিড়ার) জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ