চর আমান উল্যাহ’র কৃষক শাহাদাত হোসেন রাজু ও চরক্লার্কের কৃষক সিরাজুল ইসলাম জানান, বীজ, সার, কীটনাশক ও পানি সংকট এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। বর্তমান বাজারে ধানের মূল্য ৭৫০-৮০০ টাকা। যার ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত।
উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ জানান, সুবর্ণচরে ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছে কৃষক। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ। করোনার পরিস্থিতিতে শ্রমিক সংকট হওয়ায় ৭০% ভূর্তকিতে ৫ টি ধান কাটা ও মাড়াই মিশিন কৃষকের মাঝে প্রদান করা হয়। এবং প্রতিটি মিশিনের মূল্য ২৯ লক্ষ টাকার অধিক।
তিনি আরো জানান, ৫৭ হাজার ৮২ মেট্রিকটন বোরো ধান সুবর্ণচরে উৎপাদন হবে। সরকার বর্তমান মৌসুমে সুবর্ণচর থেকে প্রতিকেজি ২৭ টাকা মূল্যে, মন ১ হাজার ৮০ টাকা দামে, ১ হাজার ৮২ মেট্রিকটন ধান খাদ্য অধিদপ্তর মাধ্যমে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষক উপকৃত হবে এবং ন্যায্য মূল্য পাবে বলে আমরা আশাকরি।
You must be logged in to post a comment.