সুবর্ণচর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজ সেবক, উপজেলা যুবদলের সভাপতি মো: বেলাল হোসেন সুমনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করেন।
১ মে শনিবার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড় মসজিদ মার্কেট দারুল উলূম কাসেমিয়া মাদ্রাসায় এই ইফতার ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণচরের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মো: দেলোয়ার হোসেন, মসজিদ কমিটির সভাপতি মো: মোস্তফা ইন্জিনিয়ার, সাধারণ সম্পাদক মো: শাহেদ উদ্দিন সহ হেফজ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসী ও ব্যবসায়ীক বৃন্দ।
মো: বেলাল হোসেন সুমন জানান, এটি কোনো সাংগঠনিক ভাবে আয়োজন করিনি। দীর্ঘদিন যাবৎ আমার মা অসুস্থ থাকায় সকলের নিকট দোয়া চেয়েছি। এবং সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন এই প্রতিশ্রুতি কামনা করছি।
You must be logged in to post a comment.