সুবর্ণচরে বিজ্ঞান মেলা উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:২৫ অপরাহ্ন

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলা উদ্বোধন করে জেলাপ্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রবিউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, আবদুল বারী বাবলু, আবদুল কাইয়ুম, ইব্রাহিম খলিল শিমুল’সহ আরো অনেকে।

উক্ত মেলায় সুবর্ণচর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ১০ টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ