সুবর্ণচরে বিজ্ঞান মেলায় লর্ড লিওনার্ড চেশায়ার হাই স্কুল’র প্রথম স্থান অর্জন

নোয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৪৬ অপরাহ্ন

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে একদিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলা উদ্বোধন করে জেলাপ্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। উদ্বোধনের অনুষ্ঠান শেষে একই দিনে বিকেল ৪ টায় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বাহার চৌধুরী ও সালমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ’সহ আরো অনেকে।

প্রথম স্থান অর্জনকারী স্টলের টীম লিড়ার মোঃ ইমরান হোসাইন ফায়সাল জানান, আমি ১০ম শ্রেণির বিজ্ঞান শাখার একজন ছাত্র। এমেলায় প্রথম স্থান অর্জনের পিছনে প্রথমত অবদান রয়েছে প্রিয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষাক মানিক লাল দাস স্যারের। এছাড়াও প্রোগ্রামে সহযোগীতা করে অবদান রেখেছে আমার সহপাঠী মোঃ ইমরান খান, মোঃ সাবিক হাসান, আসিফ উদ্দিন, ইসরাত জাহান, জেসমিন আক্তার, রাহেলা আক্তার।

এ বিষয়ে সে আরো বলেন, বিজ্ঞান চর্চার প্রতি আরো উৎসাহ পেতে এমন প্রোগ্রাম গুলোতে যেনো সব সময় যেনো অংশগ্রহণ করতে পারে সেই সুযোগও চাচ্ছে মোঃ ইমরান হোসাইন ফয়সাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল করিম জানান, বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ১০ টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয়।

এ দশটি স্টলের মধ্যে তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। প্রথম স্থান অর্জন করে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে জুবিলী হাবীব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়।

তিনি আরো বলেন, এছাড়াও উক্ত মেলায় সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোকে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে তাদেরকে আরো প্রযুক্তি সম্পর্কে ধারনা নেওয়ার জন্য উৎসাহ দেয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ