সুবর্ণচরে পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে মো: বেলাল হোসেন (৩০) নামে এক দিনমজুরের লাশ পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনিছুল হক মোল্লা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মৃত মো: আনিছুল হকের ছোট ছেলে।

স্থানিয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১০ টায় স্থানিয় একটি চায়ের দোকান থেকে চা-পানি খেয়ে বাড়িতে চলে যায়। তার সাথে এমন কোনো কারো সাথে ঝগড়া বিভেদও নেই। সে একজন সহজ সরল সাধারণ মানুষ।

তার স্ত্রী মিনারা বেগম জানান, গত শনিবার মোহাম্মদপুর ইউনিয়নে ভাসুরের বাড়িতে বেড়াতে গিয়েছি। বাড়িতে সে রাতে একাই ছিলো। আজ রবিবার বেলা ১১ টায় বাড়িতে এসে দেখি সে বাড়িতে নেই তার মোবাইল বন্ধ। ঘরের দরজাও পাওয়া গেছে। পরে পাশ্ববর্তীকে জানালে তারা’সহ চতুর্দিকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। একপর্যায়ে ঘরের পিছনে পুকুরে ভাসতে দেখি।

তিনি আরো জানান, তার সাথে কারো কোনো শত্রুতাও নেই। কিভাবে এমন ঘটনা ঘটেছে আল্লাহ ভালো জানেন।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তরের পর বিষয়টি জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ