সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে “মা”কে মারধর

ইব্রাহিম খলিল, সুবর্ণচর, নোয়াখালী।।
রবিবার, ৩০ মে, ২০২১, ৯:০৫ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে বাবা ও বড় ছেলের ষড়যন্ত্রে বৃদ্ধা মা অজিবা বেগম (৬০) কে মারধর ও ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।গত (২৮ মে) শুক্রবার সকাল সাড়ে এগারো ঘটিকায় উপজেলার ০২নং পশ্চিম চরবাটা ইউনিয়নের ০৬নং ওয়ার্ড়ে খাজা মিয়ার বাড়িতে এমন ঘটনা ঘটে।

স্থানিয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে পিতা খাজা মাইন উদ্দিন (৬৫) ও বড় ছেলে ছালা উদ্দিন (৩০) এবং তার স্ত্রী মুন্নি বেগম (২৬) সহ ষড়যন্ত্র করে জায়গাজমি ভোগ করতে কয়েকবার বৃদ্ধা মা অজিবা বেগমকে মারধর করে এবং পরিবারের সবাইকে হত্যা করার হুমকি দেয়।

এই ব্যাপারে বৃদ্ধার বড় মেয়ে রিনা আক্তার ও ছোট ছেলে দিদার হোসেন এবং তার স্ত্রী শারমিন আক্তার সহ পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করতে গেলে তার বাবা খাজা মাইন উদ্দিন ও বড় ছেলে ছালা উদ্দিন এবং তার স্ত্রীর মুন্নি বেগমের হাতে হামলার স্বীকার হয়।

বৃদ্ধা মা অজিবা বেগম (৬০) এর গাঁয়ে আঘাতের চিহ্ন রয়েছে, তিনি জানান, দূরচরিত্রা স্বামী খাজা মাইন উদ্দিন ও বড় ছেলে ছালা উদ্দিন এবং স্ত্রী মুন্নি আক্তার আমার জায়গা সম্পত্তি ভোগ করার জন্য আমাকে কয়েকবার মারধর ও হত্যার চেষ্টা চালায় এবং ঘর ভাংচুর করে।

এছাড়াও আমার ছোট ছেলে দিদার হেসেন ও তার স্ত্রী শারমিন আক্তার, এবং আমার বড় মেয়ে রিনা আক্তারকেও মারধর করে। এবং ছালা উদ্দিন আমাকে ও পরিবারের সবাই অশালীন ভাবে গালমন্দ করেন। এই বিচার আমি কারো কাছে না পেয়ে নিরবে কান্না করতে হয়। আমি সরকারে নিকট জোর বিচার চাই।বিবাদী খাজা মাইন উদ্দিন ও বড় ছেলে ছালা উদ্দিন এবং তার স্ত্রী মুন্নি আক্তার সাংবাদিকদের খবর পেয়ে পালিয়ে যায়।

এব্যাপারে ছোট ছেলে দিদার হোসেন (২৫) জানান, চরজব্বার থানায় একটি মামলা দায়ের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ