নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে মুজাহিদুল ইসলাম (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলার ০৩নং চরক্লার্ক ইউনিয়নের ০২নং ওয়ার্ড় রাসুলপুর জনতা বাজার মো: জামসেদের বাড়িতে এমন ঘটনা ঘটে।
মৃত মুজাহিদুল ইসলাম একই ইউনিয়নের মো: ইলিয়াছের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলো। হঠাৎ এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে তাকে না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাই নি। পরবর্তীতে ঘরে সামনে একটি পুকুরে জ্বাল মারলে তার লাশের সন্ধান পাই।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক পানিতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.