নোয়াখালী সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় খন্দকার মোঃ দিদারুল আলম নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
হামলাকারী তানজিদ হোসেন নিরব, সে ৫নং চরজুবলী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড, উত্তর কচ্ছপিয়া গ্রামের ছুটকি বাড়ির মোঃ ইউছুপের ছেলে।
শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় চরবাটা খাসেরহাট রাস্তা মাথায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিদারুল আলম জানান, সকাল সাড়ে দশটায় চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় তানজিদ হোসেন নিরবকে দেখতে পায়। সে গত ৮ মাস পূর্বে আমার থেকে টাকা ধার নেয়। ধারকৃত টাকা গুলো চাইতে গেলে সে দিবে না বলে একধরনের উত্তেজিত হয়ে রড দিয়ে মাথায় আঘাত করে।
স্থানিয়রা জানান, টাকা পাওনাকারী ব্যবসায়ী খন্দকার মোঃ দিদারুল আলম সে চরবাটা খাসেরহাট রাস্তা মাথার মেসার্স মন্নান ট্রেডাস এর প্রোপাইটর। তানজিদ হোসেন নিরব থেকে পাওনা টাকা চাইতে গেলে সে দিবে না বলে এমন মন্তব্য করে উল্টো ধমক দিয়ে তার উপর হামলা করে। এ হামলায় ঘটনাস্থল সে গুরুতরে আহত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারা আরো জানান, দিদার আলম একজন সহজ সরল এবং সাদা মনের মানুষ। সে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজে সেবামূলক কাজ করে থাকে।
তার উপর এমন ঘটনা এটা কোনো প্রকার মেনে নিতে পারছিনা। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবী জানাচ্ছি।
ভুক্তভোগী এই বিষয়ে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.