নোয়াখালীর সুবর্ণচরে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ উপলক্ষে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (৭ই মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম৷
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিক ও পুলিশসহ আরও অনেকে ৷
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোঃ মোহিতুল ইসলামের সঞ্চালনায় পরে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন৷
You must be logged in to post a comment.