সুবর্ণচরে দন্ডপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৩:২০ অপরাহ্ন

সুবর্ণচরে দন্ডপ্রাপ্ত দুই মামলার আসামিকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) উপজেলার চরওয়াপদা ইউনিয়ন ও মধ্য চরবাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটককৃত আসামি উপজেলার চর বৈশাখী গ্রামের মো. আব্দুল আলিম এর ছেলে মো. আমজাদ হোসেন ও মধ্য চরবাটা গ্রামের মো. বোরহান উদ্দিন এর ছেলে মো. আলা উদ্দিন (২৫)।

জানাযায়, পৃথক পৃথক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে মাদক মামলায় ০৬(ছয়) মাসের সশ্রম কারাদণ্ড সহ অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা সাজা প্রাপ্ত জিআর নং-১২৯৪/১৮ এর আসামি আমজাদ হোসেন ও অপর আরেকটি মাদক মামলার ০৬(ছয়) মাসের সশ্রম কারাদণ্ড’সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত জিআর নং- ৪৯৩/১৭ এর আসামি মো. আলাউদ্দিন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক জানান, আটককৃত আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ