সুবর্ণচরে চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেনের ঈদের শুভেচ্ছা বাণী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৮:২৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাণী প্রদান করেছেন সুবর্ণচর উপজেলার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেন।

বাণীতে তিনি উল্লেখ করেছেন, ”ঈদ শব্দের আভিধানিক অর্থ আনন্দ। ঈদ শুধু আমাদের মাঝে আনন্দই নিয়ে আসেনা, সাম্য ও সম্প্রীতির আহবান জানাই।

মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।

আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।”

তিনি আরো জানান, ঈদ-উল-ফিতরের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে অনুশীলন করলে দেশ দারির্দ্যের শৃঙ্খল থেকে মুক্তি পাবে। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান জানিয়ে সুবর্ণচরের ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নবাসীক জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে: অধ্যাপক মো: বেলায়েত হোসেন

চেয়ারম্যান. ৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন, সুবর্ণচর, নোয়াখালী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ