সুবর্ণচরে চরক্লার্কের সাহাব উদ্দিনের বিশাল হোন্ডা শোডাউন

ইব্রাহিম খলিল, সুবর্ণচর, নোয়াখালী।।
শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ২:৩৮ অপরাহ্ন

দেশের প্রথম ধাপে আসছে আসন্ন ইউপি নির্বাচনে নোয়াখালী সুবর্ণচরে ঐতিহ্যবাহী চরক্লার্ক ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী জনপ্রিয় নেতা মরহুম আবদুল কুদ্দুস মিয়ার সুযোগ্য সন্তান মো. সাহাব উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করে করেন।

গত (১৮ মার্চ) পত্র দাখিল শেষে একই ইউনিয়নে মোটারসাইকেল মিনি পিকআপসহ হাজার হাজার মানুষের হোন্ডাবহর ও বিরাট মিছিল গণজোয়ারের মধ্য দিয়ে প্রতিটি হাট বাজারে গিয়ে সোডাউনের মাধ্যমে নেতা সাহাব উদ্দিন তার সমর্থকদের সাথে দেখা করেন।

সোডাউন শেষে চরক্লার্ক বাংলা বাজার সোডাউনের সমর্থক সবাই এক হয়ে বাজারের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত লাগাতা মিছিল করতে থাকে। মিছিল শেষে ওয়ান ব্যাংক সংলগ্ন সকলের উপস্থিতিতে বিভিন্ন নেতারা উনার পক্ষ হয়ে বিগত দিনের কর্মকাণ্ড ও নির্বাচিত করলে সুবর্ণচরের একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবেন বলে এমন প্রতিশ্রুতি দেন।

এই পথসভা ও কয়েক কিলোমিটার লম্বা মিছিলটি ঐতিহ্যবাহী চরক্লার্কের বাংলা বাজার, ইসলামপুর, জনতা বাজার, কেরামতপুর বাজার, ছিদ্দিক মার্কেট, আবদুর রব বাজার, কেরানী বাজারসহ আরো ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সবাইকে মাতিয়ে সাহাব উদ্দিন চেয়ারম্যানের পক্ষে সমর্থনে জোয়ার উঠে।

উক্ত সভায় বক্তব্য রাখেন মানিক বিন ছিদ্দিকি, মো. ফারুক হোসেন, মাষ্টার আবদুল মান্নান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এই আসন্ন ইউপি নির্বাচনে ১১ এপ্রিল পর্যন্ত সকলে এক একজন প্রার্থী সাহাব উদ্দিন হয়ে ভৌট করবেন। এবং নির্বাচন শেষে জয়ের মালা গলায় দিয়ে সাহাব উদ্দিন ভাইকে এই ইউনিয়নের হতদরিদ্র, অসহায়,  গরিব ও মেহনতি মানুষের পাশে সার্বক্ষণিক থাকার সুুযোগ করে দিবো ইনশাল্লাহ বলে এমন বক্তব্য দিয়েছেন।

সভা সমাবেশে প্রার্থী সাহাব উদ্দিন জানান, দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি রাজনৈতিক করি। এই ইউনিয়নে আমি বার বার বিপুল ভৌটে বিজয় হই,  এই আসন্ন ইউপি নির্বাচনে আমার সমর্থকরা আমাকে জোরালো ভাবে ভরসা দিয়েছে। তাদের প্রতিশ্রুতিতে গরিব ও মেহনতি মানুষের সার্বক্ষণিক পাশে দাড়ানোর জন্য গত ১৮ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি নির্বাচিত হলে আমার এই ইউনিয়নের রাস্তাঘাট, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও জুয়া সহ বিভিন্ন সমাজবিরোধী কাজ গুলো বন্ধ করতে একান্ত কাজ করে যাব। এবং ইউনিয়নের প্রতিটা গ্রাম ও ওয়ার্ডকে ডিজিটাল এবং আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

তিনি আরো বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভাবে আমি নির্বাচন চাই। এবং সকলের সহযোগীতায় গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং উপরোক্ত বিষয়ে কাজ করে যাবো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ